© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাটে-বলে উজ্জ্বল সোহান ও বিপ্লব, দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা স্ট্রাইকার্স

শেয়ার করুন:
ব্যাটে-বলে উজ্জ্বল সোহান ও বিপ্লব, দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা স্ট্রাইকার্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ এএম | ১১ মে, ২০২৬

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেলেও আজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। অধিনায়ক নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ের পর লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ঘূর্ণিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।  


ক্রিকেটার্স একাডেমি মাঠে আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২৩৫ রানের অলআউট হয় বসুন্ধরা স্ট্রাইকার্স।  পরে বৃষ্টির কারণে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৯৪ রান।

জবাবে ৩২.১ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। তিন ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সের এটি দ্বিতীয় জয়। পাঁচ নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন সোহান। ৬০ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন বসুন্ধরা স্ট্রাইকার্স অধিনায়ক।



এ ছাড়া ওপেনার ইমরানউজ্জামান খেলেন ১২ চারে ৭৭ বলে ৫৯ রানের ইনিংস।  পরে আমিনুল ইসলাম বিপ্লবের ঘূর্ণিতে লক্ষ্যের কাছাকাছি গিয়ে আটকে যায় গাজী গ্রুপ। ৬ ওভারে ৩৯ রান খরচায় ৪ উইকেট নেন বিপ্লব।

এ ছাড়া নাহিদুল ইসলাম নেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বিপ্লবের হাতে। দিনের আরেক ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে ডিএলএস পদ্ধতিতে ২০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে প্রাইম ব্যাংক ২৫.৪ ওভারে ২ উইকেটে ১০৮ রান করার পর নামে বৃষ্টি।

পরে ডিএলএস পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয় তাদের। এ ছাড়া বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে ডিএলএস পদ্ধতিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। 

সংক্ষিপ্ত স্কোর

বসুন্ধরা স্ট্রাইকার্স : ৪৬.৩ ওভারে ২৩৫ অলআউট [সোহান ৭৩, ইমরানুজ্জামান ৫৯, জিয়াউর ২৯, শহীদুল ২৯; রনি ২/৩৬, লিওন ২/৪৫, অভিষেক ২/৫৩]।

লক্ষ্য : ৩৪ ওভারে ১৯৪ রান।

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৩২.১ ওভারে ১৮৩ অলআউট [সাব্বির ৩৫, রুবেল ২৯, নাঈম ২৯; বিপ্লব ৪/৩৯, নাহিদুল ২/২৫]।
ফল: বসুন্ধরা স্ট্রাইকাস ১০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)। ম্যান অব দ্য ম্যাচ: আমিনুল ইসলাম বিপ্লব।

আরআই/ এসএন

মন্তব্য করুন