© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর

শেয়ার করুন:
ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ এএম | ১১ মে, ২০২৬
সুনামগঞ্জে খোলা মাঠে রোদে শুকাতে দেয়া ধান গোছানোর সময় আকস্মিক বজ্রপাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম মোছাম্মৎ আঁখি আক্তার। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (১০ মে) বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি একই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের মাড়া খলায় (ধান শুকানোর খোলা স্থান) শুকনো ধান গোছানোর কাজ করছিল আঁখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খলায় ধান গোছানোর সময় আকস্মিক বজ্রপাতে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।'

এসকে/টিএ

মন্তব্য করুন