© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ মঞ্চে ঝলকানির অপেক্ষায় থাকা কে এই লিসা?

শেয়ার করুন:
বিশ্বকাপ মঞ্চে ঝলকানির অপেক্ষায় থাকা কে এই লিসা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ এএম | ১১ মে, ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বড় ঘোষণা দিয়েছে ফিফা। ৯ মে স্থানীয় সময় সংস্থাটি জানায়, এবারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হবে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে-এবং প্রতিটি আয়োজক দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বরাবরের মতোই থাকবে তারাম মেলা। এর মধ্যে একটি নাম এরই মধ্যে হচ্ছে বেশ আলোচিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনীতে মঞ্চে উঠবেন থাইল্যান্ডের জনপ্রিয় পপ তারকা ব্ল্যাকপিঙ্ক-এর লিসা। তাঁর সঙ্গে থাকবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, রেমা ও টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।



ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “লস অ্যাঞ্জেলেসের এই উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপ ২০২৬-এর বিশালত্বকে তুলে ধরবে। শিল্পীদের তালিকা যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সংগীত-শিল্পের প্রাণবন্ত রূপকে প্রতিফলিত করছে।”

অনুষ্ঠান শুরু হবে লিসার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। তিনি কেবল ব্ল্যাকপিঙ্ক পপ গ্রুপের সদস্যই নন, একই সাথে গ্রুপটির প্রধান ড্যান্সার, লিড র‍্যাপার, সাব-ভোকালিস্ট এবং গ্রুপের সবচেয়ে কনিষ্ঠ সদস্য।

২০২১ সালের সেপ্টেম্বর তার ‘লালিসা’ অ্যালবাম প্রথম সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় ৭৩৬,০০০ কপি বিক্রি হয়-একজন নারী শিল্পীর জন্য যা রেকর্ড। তার গান ‘মানি’ স্পটিফাইতে প্রথম কে-পপ সলো গান হিসেবে ১ বিলিয়ন স্ট্রিম ছাড়ায়।

তার অর্জনের পাল্লাও বেশ ভারি। ৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এমটিভি ইউরো মিউসিক অ্যাওয়ার্ড ও এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে প্রথম কে-পপ সলো শিল্পী হিসেবে বাজিমাত করেন এই ২৯ বছর বয়সী।

২০২৫ সালে এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লেটাস’-এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন লিসা। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১২ জুন স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে, যা যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন