© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়ের জনপ্রিয়তাকে ‘দেবতুল্য’ বললেন প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
বিজয়ের জনপ্রিয়তাকে ‘দেবতুল্য’ বললেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ পিএম | ১১ মে, ২০২৬
ভারতের তামিল সিনেমার মহাতারকা বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল ‘টিভিকে’ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি শপথ নিয়েছেন। বিজয়ের এই ঐতিহাসিক জয়ের দিনে আলোচনায় উঠে এসেছে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বিজয়ের ‘দেবতুল্য’ জনপ্রিয়তার কথা তুলে ধরেছিলেন।

২০০২ সালে ‘তামিযান’ সিনেমার মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বিজয়ের বিপরীতে।

সম্প্রতি এক পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, সেই ছবির শুটিংয়ের সময়ই তিনি প্রথম বুঝতে পেরেছিলেন ‘তারকাখ্যাতি’ কী জিনিস। প্রিয়াঙ্কা বলেন, বিজয় এতটাই জনপ্রিয় যে তাকে এক পলক দেখার জন্য শত শত মানুষ ভিড় করত। সে সময় পর্দার পেছনের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বিজয়ের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমার মনে হতো, এটা নিশ্চয়ই একজন দেবতুল্য হওয়ার অনুভূতি।



প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানান, শুরুতে তামিল ভাষা ও বিজয়ের তুখোড় নাচের সঙ্গে তাল মেলাতে প্রিয়াঙ্কাকে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কা হার মানেননি। কোরিওগ্রাফার রাজু সুন্দরমের তত্ত্বাবধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর অনুশীলন করে তিনি নিজেকে তৈরি করেছিলেন। বিজয়ের ভদ্রতা ও টিমের সহযোগিতার কারণেই প্রিয়াঙ্কা অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সাহস পেয়েছিলেন।

মজিদ পরিচালিত ‘তামিযান’ সিনেমাটি ছিল একটি আইনি লড়াইয়ের গল্প। যেখানে ‘সূর্য’ নামের একজন সৎ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন এবং সাধারণ মানুষের জন্য আইনকে সহজলভ্য করার চেষ্টা করেন। বাস্তব জীবনেও বিজয় এখন সেই মানুষের সেবার লক্ষ্যেই রাজনীতির ময়দানে নিজের অবস্থান শক্ত করেছেন।

সূত্র : এনডিটিভি

পিআর/টিকে

মন্তব্য করুন