© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি ম্যাল অ্যান্ডারসন আর নেই

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি ম্যাল অ্যান্ডারসন আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ এএম | ১২ মে, ২০২৬
অস্ট্রেলিয়ান কিংবদন্তি টেনিস খেলোয়াড় ম্যাল অ্যান্ডারসন মারা গেছেন।

সোমবার (১ মে) ৯১ বছর বয়সে এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করে টেনিস অস্ট্রেলিয়া। পুরুষ এককে অবাছাই খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনজয়ী প্রথম খেলোয়াড় ছিলেন অ্যান্ডারসন।

ম্যাল অ্যান্ডারসনের টেনিস যাত্রা শুরু হয়েছিল একটি খামারের মাটির কোর্টে। সেখান থেকে তিনি ধীরে ধীরে অস্ট্রেলিয়ার টেনিসের অন্যতম বড় নাম হয়ে ওঠেন। তিনি ১৯৫৭ সালে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জেতেন এবং ডাবলসে আরও তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জন করেন।

তখনকার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপে তিনি অবাছাই খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তবু শিরোপার পথে তিনজন বাছাই খেলোয়াড়কে হারান এবং পুরো টুর্নামেন্টে মাত্র দুটি সেট হেরেছিলেন।



তিনি আরও দুইবার ডেভিস কাপ জিতেছিলেন।

অবসরের পর অ্যান্ডারসন তরুণ অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পরামর্শ দিতেন। তাদের মধ্যে ছিলেন প্যাট রেইফার, যিনি পরে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন।

প্যাট রেইফার বলেন, 'ম্যালের মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। খুব ছোটবেলা থেকেই তিনি আমার টেনিস গড়ে তুলতে সাহায্য করেছিলেন।'

তিনি আরও বলেন, 'তিনি ছিলেন খেলাটির একজন সত্যিকারের কিংবদন্তি। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ মানুষ-নম্র, সময় দিতে উদার এবং তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে সবসময় আগ্রহী।'

'অস্ট্রেলিয়ার টেনিস আজ তার অন্যতম সেরাকে হারাল। আর আমাদের অনেকেই হারালাম একজন বন্ধু ও পথপ্রদর্শককে। তাকে চেনার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি- তিনি যোগ করেন। 

এসকে/টিএ

মন্তব্য করুন