© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেহারা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বললেন রুবিনা

শেয়ার করুন:
চেহারা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বললেন রুবিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ১২ মে, ২০২৬
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক আবারও ফিরছেন ছোট পর্দার রোমাঞ্চকর রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি’-তে। ২০২২ সালের পর এবার ১৫তম প্রতিযোগী হিসেবে শো-তে প্রত্যাবর্তন করছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার দীর্ঘ লড়াই আর অপমানের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চেহারা নিয়ে ইন্ডাস্ট্রির তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

রুবিনা জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে তার চেহারা নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে। পাহাড়ি মেয়ে হওয়ায় তাকে ‘হিমাচলি আপেল’ বলে ডাকা হতো এবং তার গালের মেদ ও থুতনি নিয়ে পরিচালক-প্রযোজকরা হাসিঠাট্টা করতেন। রুবিনা বলেন, ‘এক পরিচালক সরাসরি আমাকে বলেছিলেন, আমার চেহারা নাকি অনেক ‘নেতিবাচক’। আমাকে কোনো বড় চরিত্রে বা ইতিবাচক চরিত্রে কেউ নেবে না বলে তিনি মন্তব্য করেছিলেন।’



অভিনেত্রী আরো জানান, দাঁতে ব্রেসেস থাকা এবং শরীরের গঠন নিয়ে তিনি এক সময় মারাত্মক হীনম্মন্যতায় ভুগতেন। নিজেকে আয়নায় দেখে তার মনে হতো তিনি হয়তো যথেষ্ট সুন্দরী নন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন যে, প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে। অন্যদের মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে নিজের মতো করে মেনে নেওয়াটাই আসল জয়।

রুবিনা দিলাইক ‘ছোটি বহু’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান এবং পরবর্তীতে ‘বিগ বস ১৪’-এর শিরোপা জেতেন। এবারের ‘খাতরোঁ কে খিলাড়ি’-তে রুবিনার সাথে আরো দেখা যাবে কারাণ ওয়াহি, জেসমিন ভাসিন, ঋত্বিক ধঞ্জানি ও অভিকা গোরের মতো পরিচিত মুখদের। এ ছাড়াও নতুন প্রতিযোগী হিসেবে থাকছেন গৌরব খান্না, রুহানিকা ধাওয়ানসহ আরো অনেকে।

সূত্র : এনডিটিভি

পিআর/এসএন

মন্তব্য করুন