© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লু অর্জুনের ব্যক্তিগত ছবি প্রকাশ, বিতর্কে সীরত

শেয়ার করুন:
আল্লু অর্জুনের ব্যক্তিগত ছবি প্রকাশ, বিতর্কে সীরত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ১২ মে, ২০২৬
দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে ঘিরে ব্যক্তিগত ছবি প্রকাশের পর নেটমাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়লেন নৃত্যপরিকল্পক ও অভিনেত্রী সীরত কাপূর। সম্প্রতি অভিনেতার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি কয়েকটি ব্যক্তিগত মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন, যা নিয়েই শুরু হয় বিতর্ক।

ছবিগুলি মূলত একটি ব্যক্তিগত বিমানে তোলা, যেখানে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পেশাগত মুহূর্ত ধরা পড়ে। সীরতের উদ্দেশ্য ছিল নায়কের জন্মদিনে শুভেচ্ছা জানানো এবং তাদের পারস্পরিক পেশাগত সম্পর্কের একটি ইতিবাচক দিক তুলে ধরা। তবে সেই পোস্টের পরই একাংশ নেটাগরিকের তীব্র মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ে।

একজন নেটাগরিক সীরতকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে তিনি নাকি আল্লু অর্জুনের “সম্পত্তি”, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এই মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে সপাটে জবাব দেন সীরত কাপূর। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো নারী কখনওই কারও সম্পত্তি হতে পারেন না এবং এ ধরনের মন্তব্য কেবল অসম্মানজনক মানসিকতার পরিচয় দেয়।



সীরত আরও বলেন, প্রশংসা করতে হলে তা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে করা হয়। তাঁর মতে, কারও নামের সঙ্গে মালিকানা বা অধিকারবোধ জুড়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। নারীর নিজস্ব পরিচয়, স্বপ্ন ও কণ্ঠস্বর রয়েছে, যা সম্মানের দাবি রাখে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিতর্কের কেন্দ্রে থাকা অল্লু অর্জুন এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। অন্যদিকে সীরত কপূরের এই জবাব ইতিমধ্যেই নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে, যেখানে অনেকেই তাঁর অবস্থানকে সাহসী ও স্পষ্টবাদী হিসেবে দেখছেন।

সীরত কাপূরের কর্মজীবন শুরু হয় খুব অল্প বয়সে। মাত্র ষোলো বছর বয়সে তিনি নৃত্যপরিকল্পকের সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং পরে একাধিক চলচ্চিত্রে নৃত্যপরিকল্পনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন। সময়ের সঙ্গে তিনি বিনোদন জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন একজন দক্ষ শিল্পী হিসেবে।

এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কিত মন্তব্যের সংস্কৃতি।

এসএ/টিএ

মন্তব্য করুন