টস জিতে বোলিং, হারের কারণ কি এখানেই! কী বললেন মাসুদ?
ছবি: সংগৃহীত
০৭:৩৯ পিএম | ১২ মে, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখে পড়েছে পাকিস্তান দল। আজ শেষ দিনে ১০৪ রানে হেরেছে শান মাসুদের দল। হারের পর আলোচনাতে কেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।
ম্যাচ শেষে শান মাসুদ বলেন, ‘কন্ডিশন দেখে মনে হয়েছে পেসারদের জন্য সেরা কন্ডিশন। এ কারণেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো হবে।’ মাসুদ মনে করেন, কিছুটা লিড পেলেই ম্যাচের দৃশ্য অন্যরকম হতো। তিনি বলেন, ‘আমরাও ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম। ছেলেদের আরও বেশি রান করতে হতো, লিড নেওয়া প্রয়োজন ছিল।’
জয় না পেলেও পাকিস্তানি ক্রিকেটারদের প্রচেষ্টা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চান না মাসুদ, ‘চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কেননা ৬ মাস পর আপনি খেলতে নেমেছি। শান্ত ও মুমিনুল অনেক ভালো খেলেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের অভিষিক্তদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সাহস নিয়ে দলের হয়ে লড়ে গেছে তারা।’
এদিকে ঢাকা টেস্টে জয় তুলে নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। শান্ত বলেন, ‘টস জিতলে আমরা আগে ব্যাটই করতাম। আমরা আগে ব্যাট করতে চাচ্ছিলাম। কারণ গত কিছু মাস যেভাবে নিজেদের প্রস্তুত করেছি... আর দলে মুশফিক ভাই, মুমিনুল ও লিটনের মতো খেলোয়াড় আছে।’
এবি/টিএ