© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ইতিহাস গড়লেন নাহিদ রানা

শেয়ার করুন:
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ইতিহাস গড়লেন নাহিদ রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ১২ মে, ২০২৬
মিরপুর টেস্টের শেষ দিনের রোমাঞ্চে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান বোলারদের। বিশেষ করে নাহিদ রানা দুর্দান্ত ছিলেন। এই ডানহাতি পেসার চতুর্থ ইনিংসে এখাই ৫ উইকেট শিকার করেছেন। তাতে একটি রেকর্ডও গড়েছেন তিনি।

ইনিংসে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট পেয়েছেন নাহিদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ফাইফার পেয়েছেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি বোলার এই কৃতিত্ব দেখাতে পারেননি।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল এতদিন তাসকিন আহমেদের। সেটি ছিল ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। ওই ইনিংসে তিনি ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এরপর আরো একবার চতুর্থ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তাসকিন, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানের বিনিময়ে।



নাহিদ-তাসকিন ছাড়া আর একজন বাংলাদেশি পেসার চতুর্থ ইনিংসে ৪ উইকেট শিকারের করেছেন। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান।

আজ নাহিদ আরো একটি রেকর্ড গড়েছেন। ১৬ বছরের বেশি সময় পর দেশের মাঠে ৫ উইকেট নিতে পারলেন কোনো পেসার! সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়ছিলেন শাহাদাত হোসেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন