© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সংখ্যা ১৫ টি ম্যাচ

শেয়ার করুন:
ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সংখ্যা ১৫ টি ম্যাচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১২ মে, ২০২৬
একটা সময় ছিল যখন বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই মানেই ছিল একপাক্ষিক দ্বৈরথ। কিন্তু ২০২৪ থেকে ২০২৬ এই তিন বছরে ক্রিকেট বিশ্ব দেখল এক নতুন বাংলাদেশ। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ টেস্ট ম্যাচে ১০৪ রানে পাকিস্তানকে হারিয়ে আবারও নিজেকে প্রমাণ করলো ।
পাকিস্তান ওয়ানডে-তে ৩৫টি, টি-টোয়েন্টিতে ২১টি এবং ১২টি টেস্ট সিরিজে জয় নিয়ে অনেক এগিয়ে থাকলেও ২০২৪-২৬ সালের গল্পটা একটু ভিন্ন। এই সময়ে টেস্টে ৩টি জয় বাংলাদেশের ক্রিকেটের গল্পে অনেকখানি পরিবর্তন করেছে। বিশেষ করে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করা ছিল এই পরিবর্তনের বড় টার্নিং পয়েন্ট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। ২০১৫ সালের সেই ঐতিহাসিক ‘বাংলাওয়াশ’ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশ ৭ বার জয়ী হয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১৫ টি সিরিজ একে অপরের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জয়ী হয়েছে ৩টি সিরিজে এবং পাকিস্তান জয়ী হয়েছে ১২টি সিরিজে। পরিসংখ্যান হয়ত একটু ভিন্ন কথা বলে। তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ। এই ফরম্যাটে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জয়ী হয়েছে ৫টি ম্যাচে এবং পাকিস্তান জয়ী ২১ ম্যাচে ।

এক সময় বাংলাদেশ ছিল কেবল স্পিন নির্ভর। কিন্তু বর্তমানে নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদদের গতির আগ্রাসন পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দাঁড়াতে দিচ্ছে না বাংলাদেশের সামনে। গত মার্চে ওয়ানডে সিরিজে নাহিদ রানার ২৪ রানে ৫ উইকেট এবং পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করা এর বড় প্রমাণ।

ঐতিহাসিকভাবে পাকিস্তান তাদের পেস বোলিংয়ের জন্য বিখ্যাত হলেও বর্তমানে সেটা কিছুটা হলেও কমে এসেছে। অপরদিকে বাংলাদেশে এখন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদদের গতি আর বাউন্স সামলাতে হিমশিম খাচ্ছে সালমান আঘা-শান মাসুদরা। আজকের মিরপুর টেস্টেও নাহিদ রানার ৫ উইকেট শিকার পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামায়।

এবি/টিএ

মন্তব্য করুন