নাটোরে মাদক কারবারিদের হামলা, আহত ৫ র্যাব সদস্য
ছবি: সংগৃহীত
০৯:২৯ এএম | ১৩ মে, ২০২৬
নাটোরের লালপুরে মাদককারবারিদের হামলায় পাঁচ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন ও রিয়াজুল করিম। এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত ৯টার পর এএসআই পারভেজ মুন্সির নেতৃত্বে সাদা পোশাকে থাকা র্যাবের ৫ সদস্য উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করতে যায়। এ সময় সেখানে থাকা মাদক কারবারিরা র্যাব সদস্যদের ঘিরে রেখে তাদের পরিচয় জানতে চায়।
এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তাদের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও শাহীন নামে অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরআই/ এসএন