© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃষার সিনেমার জন্য কোন নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়?

শেয়ার করুন:
তৃষার সিনেমার জন্য কোন নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ১৩ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল ১৪ মে মুক্তি পাচ্ছে দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নতুন সিনেমা ‘কারুপ্পূ’। তবে এই ছবি মুক্তির আগে সবাইকে চমকে দিয়ে বড় ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও মেগাস্টার থালাপতি বিজয়।

তার নেওয়া একটি বিশেষ পদক্ষেপে উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা।

তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে খুব ভোরে বা সকালে সিনেমার শো (মর্নিং শো) দেখানোর ওপর বিধিনিষেধ ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিজয় এই নিয়ম পরিবর্তন করলেন। তৃষার সিনেমা ‘কারুপ্পূ’র মাধ্যমেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।



ফলে আগামীকাল সকাল ৯টা থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন।

বিজয় ও তৃষার বন্ধুত্ব বা বিশেষ সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই আলোচনা থাকে। তৃষার ছবির জন্যই বিজয় এই পুরনো নিয়ম ভাঙলেন কি না—তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের অনেকেই মজা করে বলছেন, বিজয় তার প্রিয় বন্ধুর জন্যই এই বিশেষ ব্যবস্থা করেছেন।



এই খবর প্রকাশ্যে আসার পর বিজয়ের ভক্তরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন। একজন ভক্ত লিখেছেন, ‘এক সময় তিনি নিজের ছবির জন্য অনুমতি চাইতেন, আর আজ পুরো ইন্ডাস্ট্রি তার কাছে অনুমতি চাইছে—কী দারুণ এক যাত্রা!’ আবার তৃষার জন্মদিনের দিন বিজয়ের নির্বাচনী জয়কেও অনেকে এক বিশেষ কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন।

সূত্র : আনন্দবাজার

এসএন 

মন্তব্য করুন