© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুরে চেল্লাখালী নদীর ১৫০ মিটার বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুন:
শেরপুরে চেল্লাখালী নদীর ১৫০ মিটার বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ১৩ মে, ২০২৬
শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালি নদীর ১৫০ মিটার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে, জেলার মহারশি, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালি নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।

বুধবার (১৩ মে) নালিতাবাড়ীর গোল্লারপাড় এলাকায় চেল্লাখালি নদীর ১৫০ মিটার পাড় ভেঙে যায়। এতে ফসলের মাঠ ও নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এদিকে, জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার নদী তীরবর্তী বেশ কিছু অঞ্চলে বোরো ধান কাটা বাকি। পানি বাড়তে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কৃষকেরা।

এসকে/টিকে

মন্তব্য করুন