© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচডে’র একাদশে কাভান সুলিভান

শেয়ার করুন:
দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচডে’র একাদশে কাভান সুলিভান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ১৫ মে, ২০২৬
মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নিজের নাম লেখানোর পর এবার আরও একটি বড় স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভান। অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা পেয়েছেন এমএলএসের টিম অফ দ্য ম্যাচডে বা ম্যাচ-দিনের সেরা একাদশে।

অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচটি সুলিভানের জন্য ছিল এক অনন্য মাইলফলক। সেই ম্যাচে তিনি তার ক্যারিয়ারের প্রথম এমএলএস গোলটি করেন। ১৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে তিনি লিগের ইতিহাসের অষ্টম কনিষ্ঠতম গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন।



একই ম্যাচে তিনি একটি অ্যাসিস্টও করেন। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন এই বিস্ময় বালক।

তবে কাভান সুলিভান দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ম্যাচে জয় পায়নি তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪-৩ গোল ব্যবধানে সুলিভান কাভানদের হারিয়েছে ওরল্যান্ডো সিটি।

আরআই/এসএন

মন্তব্য করুন