© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেলুদার প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি ‘সুবর্ণ সেন’ চরিত্র : আবির

শেয়ার করুন:
ফেলুদার প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি ‘সুবর্ণ সেন’ চরিত্র : আবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ১৫ মে, ২০২৬
শুক্রবার (১৫ মে) মুক্তি পেয়েছে অভিনেতা আবির চ্যাটার্জীর নতুন সিনেমা ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। জনপ্রিয় ‘সোনা দা’ ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ ছবি।

সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে আবির জানিয়েছেন, বাঙালির কাছে বীরত্ব বা পৌরুষের ধারণা কেবল শারীরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়।

ভ্যারাইটি ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে আবির জানান, সোনা দা চরিত্রটি তৈরি করা হয়েছে সত্যজিৎ রায়ের কাল্পনিক চরিত্র 'ফেলুদা'-র প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই প্রজন্মের শিশুরা যেন তাদের সময়ের একজন নায়ক খুঁজে পায়, সেই লক্ষ্যেই অধ্যাপক সুবর্ণ সেন ওরফে সোনা দা-কে পর্দায় আনা হয়েছে। আবিরের মতে, সোনা দা চরিত্রটি একদিকে যেমন বুদ্ধিমান ও শিক্ষিত, অন্যদিকে তেমনি চটপটে ও সহমর্মী।



বাঙালির কাছে মেধা ও নৈতিকতা সবসময়ই শরীরের চেয়ে বেশি গুরুত্ব পায়। হলিউডের বিখ্যাত ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘ন্যাশনাল ট্রেজার’-এর মতো সিনেমাগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি তৈরি করা হয়েছে। তবে আবির মনে করেন, শুধু সিক্যুয়েল বা পুরনো চরিত্রের ওপর নির্ভর না করে ইন্ডাস্ট্রিতে সবসময় নতুন ও উদ্ভাবনী গল্পের প্রয়োজন আছে। তার কাছে বক্স অফিসের অংকের চেয়ে দর্শকদের সরাসরি মতামত ও ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ মালিকদের অভিযোগ নিয়ে আবির বলেন, সারা বছর ধরে আরো ভালো ও আকর্ষণীয় বাংলা ছবি তৈরি করা নির্মাতাদের দায়িত্ব। তবে দর্শকদেরও উচিত শুধু দুর্গাপূজা বা উৎসবের সময় নয়, বরং সারা বছর বাংলা সিনেমার পাশে থাকা।

এসএ/এসএন

মন্তব্য করুন