© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ বার ওমরাহ, একবার হজ করেছেন রুবাবা দৌলা

শেয়ার করুন:
৯ বার ওমরাহ, একবার হজ করেছেন রুবাবা দৌলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ১৫ মে, ২০২৬
৯ বার ওমরাহ, একবার হজ করেছেন বলে জানিয়েছেন সফল করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে জীবনের নানা অজানা তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

রুবাবা দৌলা বলেন, ১৯৮৫ সালে আমরা সপরিবারে সৌদি আরব যাই। ১৯৮৮ সালে সেখান থেকে আমরা দেশে ফেরত আসি।রিয়াদে থাকার সময় সব সময় আমি আবায়া পরতাম। এছাড়া ৯ বার ওমরাহ করার সুযোগ হয়েছিল। পরে আমি ২০১১ সালে হজ করেছি।



রিয়াদের থাকাকালীন তিনি খেলাধুলাও করতেন বলেন জানান রুবাবা দৌলা। তিনি বলেন, সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। তো তাদের সঙ্গে আমার ফার্স্ট এক্সপোজারটা হয়। ওইখানে আমি কিন্তু খুব স্পোর্টস করতাম। ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়ন হতাম। এরপর দেশে এসে হলিক্রসে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। তারপর বাবার পোস্টিং হয়ে যায় চিটাগং। আমাকে নিয়ে গেলেন চিটাগংয়ে। তখন চিটাগংয়ে আমি কমার্স কলেজে পড়লাম। তো ওই পড়ার সময় বাবা বুঝলো যে, আমার পড়াশোনায় কোনো মন নাই, মন শুধু খেলাধুলার দিকে।

পড়াশোনা জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, একদিন বাবা আমাকে ডেকে জানতে চান- ‘বাবা, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও, নিচে না একদম উপরে? উপরে থাকলে মাত্র একজন থাকতে পারবে। তুমি যদি সেটা করতে চাও তবে ভিন্নভাবে নিজেকে চালাতে হবে’। ‘এরপর থেকেই আমার মাথায় জেদ চাপে- ‘আমাকে কিছু করতে হবে’, বলেন রুবাবা।

রেজাল্ট প্রকাশের দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি তিন মাস খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলাম। আমি আগে পড়েছি ইংরেজি মিডিয়ামে। সেই সময় আমার শিক্ষক, মা-বাবা আমাকে অনুবাদ করে দিত। এরপর রেজাল্ট আসল। বাবা প্রথমে রেজাল্ট শিটের নিচ থেকে দেখতে শুরু করল। দেখল ফার্স্ট ডিভিশনেও আমার নাম নাই। তারপর বাবা দেখে যে, আমি স্ট্যান্ড করেছি। পত্রিকায় আমার ছবিও ছাপা হয়।

এমআই/টিকে

মন্তব্য করুন