© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকার স্তূপের নিচে চাপা পড়েও গান চালিয়ে গেলেন গায়ক!

শেয়ার করুন:
টাকার স্তূপের নিচে চাপা পড়েও গান চালিয়ে গেলেন গায়ক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ১৫ মে, ২০২৬
শিল্পীর গানে মুগ্ধ হয়ে ব্যাগ ভর্তি নগদ টাকা মঞ্চে উজাড় করে দিচ্ছেন ভক্তরা। ভারতের গুজরাটের ভজন ও লোকসঙ্গীত অনুষ্ঠানে এমনই একটি মুহূর্ত এখন শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি গুজরাটের ঐতিহ্যবাহী 'লোক-ডায়রা' নামে ভজন ও লোকসঙ্গীত অনুষ্ঠানে ঘটে এমন ঘটনা। যেটি দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অনুষ্ঠানে জনপ্রিয় গুজরাটি লোকসঙ্গীত শিল্পী গোপাল সাধু ভজন গাইছিলেন। এক পর্যায় তার গানে মুগ্ধ হয়ে কিছু ভক্ত মঞ্চে উঠে আসেন এবং ব্যাগ ভর্তি টাকা গায়কের মাথায় ঢালতে শুরু করেন।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যাচ্ছে, এক পর্যায় ভক্তদের দেয়া টাকার স্তূপের নিচে চাপা পড়ে যান শিল্পী গোপাল সাধু। কিন্তু তারপরও গান চালিয়ে যান তিনি।

ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে দেখা যায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন লেখেন, ‘একেই বলে সত্যিকারের 'ওয়ার্ক ফ্রম হোম'। শুধু বসে বসে সুরের বৃষ্টিতে ভিজছে।’

আরেকজন লেখেন, ‘আশা করি উনি ঠিকমতো শ্বাস নিতে পারছেন। টাকা পাওয়ার মুহূর্তগুলোতেও তিনি গান গাইছেন।’

সমাজ কল্যাণের কথা উল্লেখ করে এক নেটিজেন লেখেন, ‘আশা করি, এই টাকার কিছু অংশ গরিব ও অভাবীদের কল্যাণে ব্যয় করা হবে। আমি যদি কিছু ভুল বলে থাকি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দেবেন।’

ভারতে এমন ঘটনা নতুন নয়। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ঐতিহ্য অনুযায়ী, প্রায়ই ভক্তরা শিল্পীর গানে মুগ্ধ হয়ে ব্যাগ ভর্তি নগদ টাকা মঞ্চে উজাড় করেন। শিল্পীর প্রতি ভক্তের এ ভালোবাসা নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে পাওয়া ভক্তদের বিপুল অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেন না গায়ক। অনুষ্ঠানের ঐতিহ্য অনুসারে, ভক্তদের দেয়া অর্থ কোনো সমাজকল্যাণমূলক কাজে দান করা হয়।

এমআই/টিকে

মন্তব্য করুন