© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনে সম্মত বাংলাদেশ-ব্রাজিল

শেয়ার করুন:
উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনে সম্মত বাংলাদেশ-ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ এএম | ১৬ মে, ২০২৬
নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ব্রাজিল। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৫ মে) ব্রাজিলের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেসে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সম্প্রসারণের সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আসন্ন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে ব্রাজিল ঢাকাকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক পরিসরে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন