© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক আর নেই

শেয়ার করুন:
নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ১৬ মে, ২০২৬
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান।    

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন।

কয়েক বছর আগে নাসা থেকে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

রেজাউল হকের বাবা মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মৃত আনোয়ারা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন