লাঞ্চের পর ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ১৬ মে, ২০২৬
লাঞ্চ বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়েছে বাংলাদেশ। বিরতির আগে কিছুটা স্বস্তিতে থাকা স্বাগতিকরা লাঞ্চের পর দ্রুত তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে।
প্রথমে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুহাম্মদ আব্বাসের বলে ২৯ রান করে আউট হন তিনি। মিরপুর টেস্টে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রান করা শান্ত এবার ইনিংসটা বড় করতে পারেননি।
এরপর বেশি সময় টিকতে পারেননি মুশফিকুর রহিমও।

খুররম শাহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ এই ব্যাটার। ২৩ রান করে ফিরেছেন তিনি।
মুশফিকের বিদায়ের পর দ্রুত আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ।
খুররম শাহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার।
লাঞ্চের পর মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পেস আক্রমণে বিশেষ করে খুররম শাহজাদের গতির সামনে অসহায় দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।
এসকে/টিএ