© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধুর মেয়ে কারিনার মৃত্যুতে মালয়েশিয়া থেকে শোক জানালেন ওমর সানী

শেয়ার করুন:
বন্ধুর মেয়ে কারিনার মৃত্যুতে মালয়েশিয়া থেকে শোক জানালেন ওমর সানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ১৬ মে, ২০২৬
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় নিজের অনুভূতির কথা জানান এই অভিনেতা।

ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে ওমর সানী বলেন, ‘আমার বন্ধুর মেয়েটা মারাই গেল। কন্টেন্ট ক্রিয়েটর। অবশ্য আমি কায়সার হামিদের কথা বলছি। ও হয়তোবা এক বেশ সিনিয়র আমার থেকে। কিন্তু বন্ধুত্ব দারুণ।’

তিনি আরও বলেন, ‘আমি একদম ইয়াং। তখন আগাগোড়া মোহামেডানের সাপোর্টার ছিলাম। কায়সার হয়তোবা জানে না কায়সারের অভিষেক ম্যাচটা আমি দেখেছিলাম। যখন প্রথম মোহামেডান হয়ে খেলে সেখান থেকে দারুণ একটা চীনের প্রাচীর কায়সার হামিদ। এরকম ডিফেন্ডার বাংলাদেশে আর কাউকে কেউ দেখেছে কিনা আমার সন্দেহ আছে।’

ওমর সানী জানান, ‘আজকে আমি যখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসলাম। সকালে উঠেই দেখি মেয়েটা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ওর মনের গভীরে যে কান্না করছে এটা যদি আমার মেয়ের বেলায় হতো একই হতো একই ফিলিংস। এবং কি একটা অজানাই বলব অজানা কি যেন ডাইনোসর কেড়ে নিল। আর একটা সান্ত্বনা তো ডেফিনেটলি আমাদের কাছে আছেই। কারণ আমরা নবীর উম্মত।



আল্লাহর বান্দা। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন। হয়তোবা এটা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি ঠিক জানিনা। এর চেয়ে আর কোন ভালো সান্ত্বনা আছে কিনা আমি অন্তত জানিনা। আমার জানা নেই। আমাকে ক্ষমা করবেন আপনারা।’

ধর্মীয় অনুভূতির কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘হয়তোবা আমি একজন বাবা হয়ে কথা বলছি। একজন বন্ধুর বন্ধু হয়ে কথা বলছি। আমি জানিনা কায়সারের সাথে আমার কথা হয়নি হয়তোবা হবে। এটুকু খালি শুধু বলবো যে আমাদের প্রাণের নবী সে রোজ কেয়ামতের সময় বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সেই উম্মতের সেই উম্মত হচ্ছি আমরা। হয়তোবা বেহেশতে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।

কায়সার এটুকুই সান্ত্বনা দিব বন্ধু। মেয়ের জন্য একজন বাবা হিসেবে যা করা দরকার তুমি তাই করেছ। আমি সান্ত্বনা দেয়ার ভাষাও আমার জানা নেই। শুধু এটুকুই বলব। আমাদের সন্তানকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন।’

সবশেষে তিনি সবার কাছে কারিনা কায়সারের জন্য দোয়া চেয়ে বলেন, ‘হয়তোবা আমি কাছে থাকলে আমি ছুটে যেতাম। সুদূর মালয়েশিয়াতে আছি। হুট করে যেতেও পারছি না। কিন্তু আমার মনের গভীর থেকে কিছু বলার চেষ্টা করছি। জড়িয়ে যাচ্ছে কথা। কারণ বাবার কথা জড়ায়। বন্ধুর চোখে যখন পানি থাকে তখন বন্ধুর কথাও জড়ায়। আমি বোধয় তাই। তো সবাই কায়সারের মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জান্নাত নসিব করে। ভালো থাকবেন।’ 

টিজে/টিএ 

মন্তব্য করুন