আবারও নতুন সিনেমা ‘মা-বেহেন’ নিয়ে আসছেন মাধুরী
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ১৬ মে, ২০২৬
আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমার গল্পে দেখা যাবে, কিছু নারীর জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই কাহিনি, যারা দৈনন্দিন জীবনে নানা সমস্যা ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায়। প্রধান চরিত্র রেখার জীবনে হঠাৎ করে বড় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে তার রান্নাঘরে একটি মৃতদেহ পাওয়া যায়।

এরপর কৌতূহলী প্রতিবেশী, নানা জটিল পরিস্থিতি এবং গোপন ঘটনা সামাল দিতে গিয়ে তাকে তার দুই মেয়ে জয়া ও সুষমাকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হয়।
ধীরে ধীরে গল্পটি এগিয়ে যায় রহস্য ও টানটান ঘটনাপ্রবাহের দিকে।
মাধুরী দীক্ষিত বলেন, ‘মা-বেহেন’ একটি ভিন্নধর্মী গল্প, যেখানে চরিত্রগুলো বাস্তব জীবনের খুব কাছাকাছি। নির্মাণেও রয়েছে আধুনিকতার ছোঁয়া, যা দর্শকদের সহজেই আকর্ষণ করবে। জন্মদিনে সিনেমাটি মুক্তি পাওয়া তার জন্য বিশেষ আনন্দের বিষয় বলেও জানান তিনি।
‘মা-বেহেন’ পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেনী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন তিনি ও পূজা তোলানি।
সিনেমাটিতে মাধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, রবি কিষাণ, ধর্না দুর্গা, অরুন্ধয় সিং, গীতাঞ্জলি কুলকার্নি, শারদুল ভারদ্বাজ এবং রমা শর্মা।
পিআর/টিকে