© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাগ হারিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাকে কটাক্ষ করলেন এলভিস যাদব

শেয়ার করুন:
ব্যাগ হারিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাকে কটাক্ষ করলেন এলভিস যাদব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ১৬ মে, ২০২৬
একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের। কিছুদিন আগেই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। আর এবার বিদেশ সফরে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ে ফের আলোচনায় এলেন এই নেটদুনিয়ার পরিচিত মুখ।

লন্ডন সফরের সময় আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের ব্যাগপত্র হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন এলভিস। শুধু ব্যাগ হারানোই নয়, অভিযোগ জানানোর পরও বিমান সংস্থার তরফে কোনও সাহায্য না মেলায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বিমান সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ইউটিউবার।



সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে এলভিস লেখেন, লন্ডন বিমানবন্দরে তাঁর ব্যাগ হারিয়ে গিয়েছে। অভিযোগ জানিয়েও কোনও উত্তর পাননি তিনি। সেই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনুরাগীরাও বিমান সংস্থার সমালোচনায় সরব হন।

বিদেশ সফরে গিয়ে এমন অভিজ্ঞতায় বেশ বিরক্ত এলভিস। কারণ গত কয়েক মাস ধরেই নানা বিতর্ক ও সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। গত মে মাসে একটি আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন পাওয়ার অভিযোগ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে পরিচয় দেন এবং বিপুল অঙ্কের টাকা দাবি করেন। সেই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন এলভিস।

তার মধ্যেই এবার বিমানবন্দরে নতুন ভোগান্তি। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিমান সংস্থা। এলভিসের পোস্টের জবাবে তারা দুঃখপ্রকাশ করে জানায়, পুরো ঘটনার বিস্তারিত তথ্য পাঠাতে। পাশাপাশি যোগাযোগের তথ্যও চাওয়া হয়েছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।

এরপর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে না আনলে হয়তো এত দ্রুত সাড়া মিলত না। আবার কেউ কেউ বিমান সংস্থার পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন।

যদিও এখনও পর্যন্ত এলভিস তাঁর হারানো ব্যাগ ফিরে পেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে গোটা ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে। বিদেশের মাটিতে এমন অভিজ্ঞতা যে তাঁকে যথেষ্ট বিরক্ত করেছে, তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।

পিআর/টিকে

মন্তব্য করুন