© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেলসির নতুন কোচ হচ্ছেন জাবি আলোনসো

শেয়ার করুন:
চেলসির নতুন কোচ হচ্ছেন জাবি আলোনসো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ এএম | ১৭ মে, ২০২৬
নতুন প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে যাচ্ছে চেলসি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

৪৪ বছর বয়সি আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই কোচিংয়ের বাইরে ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র অর্ধ মৌসুম দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। তবে এবার চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

গত মাসে লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করার পর থেকেই স্থায়ী কোচ খুঁজছিল চেলসি। জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া রোজেনিওর মাত্র ১০৬ দিন দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন।



চেলসি কর্তৃপক্ষ প্রথমদিকে আন্দোনি ইরাওলা ও মার্কো সিলভাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করলেও শেষ পর্যন্ত আলোনসোকেই প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেয়। সাম্প্রতিক দিনগুলোতে ক্লাব মালিকানা প্রতিষ্ঠান ব্লুকোর সঙ্গে তার আলোচনা এগিয়ে যায়।

সূত্র জানিয়েছে, দলবদল নীতি ও কোচের ক্ষমতা নিয়ে কিছু নিশ্চয়তা চেয়েছিলেন আলোনসো। আলোচনার পর সেই বিষয়ে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ।

এফএ কাপ ফাইনালে সিটির কাছে হারের পর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আরও দ্রুত এগোয়। মঙ্গলবার (১৯ মে) টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগেই আলোনসোর নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। 

টিজে/টিকে

মন্তব্য করুন