© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে করলেন ক্রিকেটার শান্ত

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে করলেন ক্রিকেটার শান্ত
sports-desk
১০:০৮ পিএম | ১৪ জুলাই, ২০২০

এবার বিয়ের পিঁড়িতে বসলেন দেশের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। পাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী। নাম সাবরিন সুলতানা রত্না। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে।

শনিবার রাজশাহীতে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

২১ বছর বয়সী এই ক্রিকেটার এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন