© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ উইকেট হারিয়ে ১৫৬ রানে এগিয়ে থেকে ২য় দিন শেষ করলো বাংলাদেশ

শেয়ার করুন:
৩ উইকেট হারিয়ে ১৫৬ রানে এগিয়ে থেকে ২য় দিন শেষ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ১৭ মে, ২০২৬
ঢাকা টেস্টে দারুণ জয়ের পর সিলেট টেস্টেও দুই দিনের খেলা শেষে চালকের আসনে বাংলাদেশ। আজ (১৭ মে) সকালে আবারও ব্যাট করতে নেমে পাকিস্তান বাবর আজমের ৬৮ রান সত্বেও ২৩২ রানেই গুটিয়ে গেছে, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। তবে টেলএন্ডার সাজিদ খান ঝড় তা তুললে আরও বড় লিডই পেতে পারতো নাজমুল হোসেন শান্তর দল।

শেষে সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ বড় লিডের পথেই হাঁটছে। অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দিনের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হতাশ করেছেন মুমিনুল হক।

রোববার (১৭ মে) সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৫৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।



এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যায়। বাবর আজম ৬৮ রান করেন। শেষদিকে সাজিদ খান মাত্র ২৮ বলে ৩৮ রান করেন। নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ বাকি ৪ উইকেট সমান ভাগে ভাগ করে নেন ।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে ১১০ রান তুলে দিনের খেলা শেষ করেছে। সিলেট টেস্টে দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য আরও ভালো হতে পারতো যদি না শেষ বলে মুমিনুল হক অযথাই বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ না দিতেন।

আইকে/টিএ

মন্তব্য করুন