© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ লাখ শেষ দশ মাসে, মন্ত্রী বললেন ‘ডাল মে কুচ কালা হে’

শেয়ার করুন:
১০ লাখ শেষ দশ মাসে, মন্ত্রী বললেন ‘ডাল মে কুচ কালা হে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ১৭ মে, ২০২৬
জাতীয় স্টেডিয়ামে ১০ মাস আগে ১০ লাখ টাকা খরচ করে লাগানো হয়েছিল ঘাস। সেই ঘাস মাত্র আট ম্যাচেই কার্যকারীতা হারিয়েছে। যে কারণে ঘাস উপড়ে ফেলতে হচ্ছে। বাড়তি ব্যয়ে এখন চলছে নতুন ঘাস লাগানোর কাজ। 

নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার আগে পুনরায় সংস্কার করাকে ইতিবাচক চোখে দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার বিকেলে ঢাকা স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমনভাবে মাঠটি তৈরি করতে চাই, যাতে এটা যে পর্যন্ত ব্যবহার করার কথা, সেই পর্যন্তই ব্যবহার করা যায়। কিন্তু তার আগেই যদি আবার সংস্কার করতে হয়, তার মানে ডাল মে কুচ কালা হে।’

নতুন ঘাস রোপণের কাজ শেষ হতে পারে আগস্টের প্রথম সপ্তাহে। ঘাস লাগানোর পাশাপাশি আরও কিছু খুঁটিনাটি কাজও করবে বাফুফে। সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ টাকা।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বাফুফে যে সংস্কারটি করছে, সেটি তারা নিজেদের অর্থায়নে এবং ফিফার একটি অর্থায়নের মাধ্যমেই করছে। আমার কাছে মনে হয়, এই সংস্কারের মাধ্যমে যদি আমরা একটি ভালো ফুটবল গ্রাউন্ড পাই, তাহলে সেখানে কোনো দোষ নেই। এই সংস্কারটি যাতে আবার পরের বছর না হয়।’

ইউটি/টিএ

মন্তব্য করুন