সালমান খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট, উদ্বিগ্ন ভক্তরা
ছবি: সংগৃহীত
০৩:৩০ পিএম | ১৮ মে, ২০২৬
বয়স ৬০ ছুঁইছুঁই হলেও ফিটনেস, স্টাইল আর ব্যক্তিজীবন সবকিছু নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন সালমান খান। এবার সামাজিক মাধ্যমে তার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নতুন করে উদ্বিগ্ন হয়েছেন ভক্তরা।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সালমান। আলো-আঁধারিতে তোলা সেই ছবিতে খালি গায়ে দেখা যায় অভিনেতাকে। চোখ বন্ধ, দুই হাত মাথার ওপরে যেন গভীর চিন্তায় ডুবে আছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তাই আরো কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের।

পোস্টে সালমান লিখেছেন, ‘আমার নিজের দ্বারা, একা থাকার দুটি উপায় একা এবং নিঃসঙ্গ। একা থাকাটা নিজের ইচ্ছায়, আর নিঃসঙ্গতা তখন, যখন কেউ তোমার সাথে থাকতে চায় না... এখন এর থেকে তুমিই বুঝে নাও তোমার কী করা দরকার।’
এই পোস্ট দেখেই সোশ্যালে শুরু হয়েছে জল্পনা। অনেকের প্রশ্ন, সত্যিই কি একাকীত্বে ভুগছেন বলিউডের ‘দাবাং’ খান, নাকি এটি শুধুই একটি দার্শনিক ভাবনা?
এদিকে সালমানের পোস্টে ভক্তদের মন্তব্যেও ছিল ভালোবাসা আর উদ্বেগের মিশেল।
একজন লিখেছেন, ‘এত বছর পরেও পোস্ট করার স্টাইল একটুও বদলায়নি! আজও আগের মতোই আছেন!’ আরেক ভক্তের মন্তব্য, ‘৬০ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছেন। মেগাস্টার সালমান খান সত্যিই আলাদা।’
অন্য একজন আবার লিখেছেন, ‘ভারতের আসল বডিবিল্ডিং আইকন এখনও অতুলনীয়।’
তবে ব্যক্তিগত জীবনের এই আলোচনার মাঝেই কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান।
পিআর/টিকে