© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

শেয়ার করুন:
বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ১৮ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

১৯২ জন কাউন্সিলর থেকে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর হলেও পরিচালনা পর্ষদের নির্বাচন করবেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, 'কাউন্সিলর হিসেবে আমি এখানে থাকবো। কিন্তু আমার বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া তারা করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন ভোটটা দিতে যাবো।'

পরে সাকিব-মাশরাফিকে নিয়ে ইশরাক বলেন, 'তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কি না? যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না।'

এসএন 

মন্তব্য করুন