© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনার হানা

শেয়ার করুন:
এবার সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনার হানা
international-desk
০৭:২৮ পিএম | ১৬ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এজন্য সৌরভ গাঙ্গুলীর পুরো পরিবারকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ভাইসহ এক বাড়িতেই থাকেন সৌরভ। এজন্য সৌরভসহ পরিবারের সব সদস্যকেই আইসোলেশনে থাকতে হবে।

জানা গেছে, গত ৮ জুলাই ছিল সৌরভের জন্মদিন। তাতে পরিবারের সব সদস্যই ছিলেন উপস্থিত। তবে স্নেহাশিস কার সংস্পর্শে করোনা আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন