© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাহিদ রানার প্রশংসা করলেন উমর গুল

শেয়ার করুন:
নাহিদ রানার প্রশংসা করলেন উমর গুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ১৮ মে, ২০২৬
সম্প্রতি পেস বোলিংয়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ দল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পেস বোলাররা দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। তরুণ পেসার নাহিদ রানার গতিতে মুগ্ধ সবাই। এবার তাকে নিয়ে কথা বললেন পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল।

এই কোচ বলছিলেন, '১৪০ গতিতে বল করা বোলার পাওয়া যেকোনো দলের জন্য সৌভাগ্য। এটা অনেক সহায়তা করে। যে ফরম্যাটই হোক, গতি অনেক জরুরী। তার ঐ সামর্থ্য আছে। এখনও অনেক তরুণ। আশা করি এবং দোয়া করি, ভবিষ্যতে অনেক ভালো করবে। বাংলাদেশের জন্য ও সৌভাগ্য। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ওর।'



গুলের কাছে জানতে চাওয়া হয় ওয়াসিম-ওয়াকার-শোয়েবের মতো কাউকে কেন দেখা যাচ্ছে না পাকিস্তান দলে? জবাবে তিনি বলেন, 'পিএসএল দেখুন বা ওয়ানডে সিরিজ, অনেকেই আছে। যারা ১৪০ কিমি গতিতে নিয়মিত বল করতে পারে। লাল বলে একটু কমে যাচ্ছে। আমরা ইদানীং এত টেস্ট খেলি না। বোলিং মাসল, বোলিং মেমোরি তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে না। মানসিক ও শারীরিক দুই প্রস্তুতিই জরুরী। বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছে। অনেক বেশি ওভার বল করছে। সর্বশেষ লাল বলে খেলেছি অক্টোবরে। ৬ মাসের বেশি সময় পর আবার নামলাম। পেসারদের গতি হয়ত একটু মনে গেছে, তবে এনার্জি কমে যায়নি। আবার এখানে গরম ও আর্দ্রতা বেশি, এটাও মাথায় রাখা লাগবে।'

'কোনো টুর্নামেন্টের আগে তো ঐ ফরম্যাটের প্রস্তুতি নেওয়া জরুরী। তবে পিএসএল শুরু হওয়ার কথা ফেব্রুয়ারি-মার্চে, এখন যেটা হয় আরও পরে। তাই তখন আমরা যাদের পেয়েছি তাদের নিয়েই ক্যাম্প করেছি। এরপর আর ম্যাচ খেলার সুযোগ ছিল না। আর করাচিতেও অনেক গরম ছিল।'

আরআই/টিকে

মন্তব্য করুন