© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট

শেয়ার করুন:
সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৯ মে, ২০২৬
সিলেট টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। পাহাড়সম লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান। শেষ দিনে পাকিস্তানকে জিততে হলে করতে হবে আরো ১৩৭ রান। এমন সমীকরণে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন শন টেইট।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট বলেন, 'তারা (বাংলাদেশের বোলাররা) বোলিং ভালোই করেছে। প্রতিদিন তো একরকম যাবে না। তারা যথেষ্ট ভালো করেছে বলেই আমরা ভালো অবস্থানে আছি। ছেলেরা এ মুহূর্তে খুব ভালো করছে। তাদের এমন করতে দেখে খুব ভালো লাগছে, সাদা বল ও লাল বল দুই ক্ষেত্রেই।'



ব্যাটিংয়ের জন্য উইকেট এখনো ভালো আছে বলে মনে করেন টেইট। তিনি বলেন, 'দারুণ দিন গেল, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। উইকেট আজও ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। দারুণ লড়াই হয়েছে, কিছু সময় তারা আমাদের ছাড়িয়ে গিয়েছিল।'

দিনের খেলার শেষ ১০ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। যে কারণে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে দল বলে মনে করেন টেইট, 'শেষদিকে দুটি উইকেট পাওয়ায় আমরা বেশ খুশি হয়েই ড্রেসিংরুমে ফিরেছি।'

এমআই/টিএ

মন্তব্য করুন