অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাস নাফিসের
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ১৯ মে, ২০২৬
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী মাসে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল। অজিদের আসন্ন সিরিজটি প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তার মতে, টিম টাইগার্স দাপট দেখিয়ে সিরিজ জিতবে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আশা ব্যক্ত করেন নাফিস।

বলেছেন, ‘আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। বাংলাদেশ গত এক দেড় বছর ধরে যে ট্র্যাক রেকর্ড আমরা আশা করি আমরা ঘরের মাটিতে আধিপত্য দেখাতে পারব এবং আমরা এই সিরিজটা থেকে ইতিবাচক ফলাফল পাব।’
আসন্ন ওয়ানডে সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন নাফিস। তার মতে, এই ফরম্যাটে বাংলাদেশ দল ভালো লড়াই করবে এবং সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, দল যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে জয় পাওয়া সম্ভব এবং তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সিরিজ জয়ের সামর্থ্য রাখে।
বলেছেন, ‘বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি খুব ভালো লড়াই হবে। ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে।’
এমআই/টিএ