© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি স্বাস্থ্যখাতে অপটোমেট্রিস্টদের অন্তর্ভুক্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক

শেয়ার করুন:
সরকারি স্বাস্থ্যখাতে অপটোমেট্রিস্টদের অন্তর্ভুক্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ২১ মে, ২০২৬
দেশের সরকারি স্বাস্থ্যখাতে অপটোমেট্রিস্টদের কার্যকর অন্তর্ভুক্তি, আধুনিক চক্ষু সেবা সম্প্রসারণ এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে অপটোমেট্রিস্ট প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে দেশের চক্ষু সেবার উন্নয়ন, প্রযুক্তিনির্ভর Eye Care Service সম্প্রসারণ এবং Optometry Profession-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ড. গাজী রিয়াজ রহমান, অপটোমেট্রিস্ট শাহাদাত হোসেন দেলোয়ার, অপটোমেট্রিস্ট এস এম আব্দুল্লাহ আল মামুন, অপটোমেট্রিস্ট আরমান বিন আজিজ এবং অপটোমেট্রিস্ট এস এম মঈনুল ইসলাম।

বৈঠকে প্রতিনিধি দল সরকারি স্বাস্থ্যখাতে যোগ্য ও দক্ষ অপটোমেট্রিস্ট নিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাজীবীদের জন্য যথাযথ কর্মপরিসর নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে Optometrist দের সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানানো হয়।

এ সময় দীর্ঘদিন ধরে দেশের অপটোমেট্রিস্টদের পেশাগত বাস্তবতা, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়েও আলোচনা হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে দক্ষ Optometrist দের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

তিনি Optometry Profession-এর উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এই পেশাজীবীদের কার্যকর অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের চক্ষু সেবার মানোন্নয়নে ভবিষ্যতে Optometrist দের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী অপটোমেট্রিস্টদের চলমান কর্মকাণ্ড, পেশাগত নিষ্ঠা এবং দেশের মানুষের উন্নত চক্ষু সেবা নিশ্চিত করার প্রচেষ্টার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সবাইকে আরও আত্মবিশ্বাস, দায়বদ্ধতা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি দল আশা প্রকাশ করে জানায়, সঠিক নেতৃত্ব, পেশাগত ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের চক্ষু সেবা ব্যবস্থা ভবিষ্যতে আরও উন্নত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

টিকে/

মন্তব্য করুন