© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণ কুন্দ্রার

শেয়ার করুন:
অবশেষে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণ কুন্দ্রার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ২১ মে, ২০২৬
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে নতুন অধ্যায়ে পা রাখলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদান সম্পন্ন করেছেন এই তারকা জুটি।

সম্প্রতি Netflix–এর নতুন রিয়েলিটি সিরিজ দেশি ব্লিং- এ ধরা পড়ে তাদের জীবনের বিশেষ এই মুহূর্ত। ২০ মে প্রিমিয়ার হওয়া অনুষ্ঠানের এক পর্বে তেজস্বীর জন্য জমকালো আয়োজন করেন করণ কুন্দ্রা।

শোয়ের পুরো সেটটি বিশেষভাবে সাজানো হয়েছিল। তেজস্বী সেখানে পৌঁছানোর পর দেখেন, পানির ওপর আলোকিত অক্ষরে লেখা-  “তুমি কি আমাকে বিয়ে করবে?”। মুহূর্তেই আবেগঘন হয়ে ওঠে পরিবেশ।


এরপর এক হাঁটু গেড়ে বসে পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন করণ। আচমকা এমন আয়োজন দেখে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। আনন্দে চোখ ভিজে ওঠে তার।


সেই মুহূর্তে তেজস্বী তাদের সম্পর্কের দীর্ঘ পথচলার কথাও স্মরণ করেন। তিনি জানান, বিগ বস থেকে বের হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাদের সম্পর্ক টিকবে না। কেউ কেউ এই সম্পর্ককে সাজানো বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু সব সমালোচনা পেরিয়ে চার বছরের সম্পর্ককে আরও শক্ত করেছেন তারা।



অন্যদিকে করণ কুন্দ্রাও জানান, তেজস্বী তার জীবনে আসার পর ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।

বর্তমানে এই জুটি একসঙ্গে অংশ নিচ্ছেন জনপ্রিয় রান্নাভিত্তিক কমেডি অনুষ্ঠান লাফটার শেফস- এ। তাদের বাগদানের ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।

এসএ/টিকে

মন্তব্য করুন