© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন সন্তানকে নিয়ে হঠাৎ কেন আবেগপ্রবণ ফারহা?

শেয়ার করুন:
তিন সন্তানকে নিয়ে হঠাৎ কেন আবেগপ্রবণ ফারহা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ২৩ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান আবারও আলোচনায়। তবে এবার কোনও নতুন সিনেমা বা শো নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবনের আবেগঘন মুহূর্তই নেটদুনিয়ার মন ছুঁয়ে গেছে। নিজের তিন সন্তান ডিভা, অন্যা ও জ়ারের স্নাতক সমাবর্তনের ছবি ও ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী একটি আন্তর্জাতিক স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে স্নাতক হলেন ফারহার তিন সন্তান। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতা আম্বানি ও অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। নীল রঙের সমাবর্তন পোশাকে একে একে মঞ্চে উঠে ডিগ্রি গ্রহণ করতে দেখা যায় ফারহার সন্তানদের।

সেই মুহূর্তে দর্শকাসনে বসে থাকা ফারহাকে উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা যায়। সন্তানদের জন্য করতালি ও উৎসাহে পুরো হল যেন মাতিয়ে তোলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, তিনি বুঝে উঠতে পারছেন না কোনটি বেশি কঠিন, সন্তানদের বড় করে তোলা নাকি তাদের নিজের পথে ছেড়ে দেওয়া।



ফারহার এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে এক মায়ের ভেতরের টানাপোড়েন। তিনি জানান, সন্তানরা যত দূরেই উড়ে যাক না কেন, তাদের জন্য সবসময় একটি নিরাপদ আশ্রয় থাকবে। মায়ের এই বার্তা মুহূর্তেই অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।

এর আগেও একাধিক সাক্ষাৎকারে ফারহা নিজের সন্তানদের বড় করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছিলেন, বর্তমানে বড় পর্দার কাজ থেকে কিছুটা দূরে থাকলেও সন্তানদের উচ্চশিক্ষার খরচ সামলাতে ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেলও এখন বেশ জনপ্রিয়, যেখানে তিনি রান্না ও জীবনযাত্রার নানা মুহূর্ত তুলে ধরেন।

দীর্ঘদিন বড় পর্দার পরিচালনা থেকে দূরে থাকলেও, টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফারহার উপস্থিতি এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তবে এবার তাঁর ব্যক্তিগত জীবনের এই আবেগঘন মুহূর্তই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পিআরি/টিকে

মন্তব্য করুন