© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাকশন অবতারে হলিউড সিনেমায় সালমান!

শেয়ার করুন:
অ্যাকশন অবতারে হলিউড সিনেমায় সালমান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ পিএম | ২৩ মে, ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। হলিউডের একটি অ্যাকশন থ্রিলার ছবি ‘সেভেন ডগস’-এ তাঁর ক্যামিও উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা।

জানা গেছে, ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় মিশরে। তবে ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি সালমান খান। তবুও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে তাঁর বিশাল আকারের একটি পোস্টার। রেড কার্পেট থেকে শুরু করে পুরো ভেন্যু জুড়ে সেই পোস্টার ঘিরেই ছিল দর্শকদের আগ্রহ।

প্রিমিয়ার চলাকালীন সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন বহু অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, সালমানের উপস্থিতি না থাকলেও তাঁর উপস্থিতির প্রভাব পুরো অনুষ্ঠানজুড়ে স্পষ্ট ছিল।



ছবির একটি দৃশ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে বলে জানা গেছে, যেখানে সালমান খানকে একটি দোকানের দৃশ্যে ইংরেজি সংলাপ বলতে দেখা যায়। এই ছোট্ট ঝলকই দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও মনিকা বেলুচ্চির মতো আন্তর্জাতিক তারকারা। ফলে এই প্রকল্প ঘিরে আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছিল।

সালমানের এই ক্যামিও নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়াও এসেছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ লিখেছেন, আন্তর্জাতিক ছবিতে সালমানকে দেখা সত্যিই চমকপ্রদ অভিজ্ঞতা। আবার অনেকেই তাঁর উপস্থিতিকে ‘পয়সা উসুল’ মুহূর্ত বলেও উল্লেখ করেছেন।

সব মিলিয়ে, বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সালমান খানের জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল এই ছবির মাধ্যমে।

পিআরি/টিকে

মন্তব্য করুন