© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুরন্ত ও আক্রমণাত্মক ‘এমবাপ্পে’, দাম ১০ লাখ

শেয়ার করুন:
দুরন্ত ও আক্রমণাত্মক ‘এমবাপ্পে’, দাম ১০ লাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ এএম | ২৫ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটে মানুষের নামে পশুর চমক যেন থামছেই না। কখনো রাজনীতিবীদ ‘ট্রাম্প-নেতানিয়াহু’, কখনো ‘শালা-দুলাভাই’ কখনো আবার ‘নোয়াখালীর বস’ নামে পশু উঠেছে হাটে। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে নজর কাড়ছে ‘এমবাপ্পে’! আলোচিত বিশাল আকৃতির কালো মহিষ হাটে এনেছেন খামারি মো. রাসেল।

ভারতের মুররাহ জাতের এই মহিষটি তিন বছর আগে রাসেলের খামারেই জন্ম নেয়। বর্তমানে মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি।

রাসেল এগ্রো খামারের স্বত্বাধিকারী জানান, এটি বিরল ‘মুররাহ’ জাতের মহিষ। এমবাপ্পের মতো গায়ের রঙ কালো, দূরন্ত চালাক ও আক্রমণাত্মক, অল্প বয়সেই বেড়ে উঠেছে এই মহিষ- তাই শখের বশে এই নামকরণ করা হয়েছে।

স্বত্বাধিকারী আরও জানান, মহিষটার দাম হাকানো হয়েছে ১০ লাখ, ক্রেতারা ৭ লাখ-সাড়ে ৭ লাখ পর্যন্ত উঠেছে। রাসেলের খামার থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০টি গরু মহিষ বিক্রি করা হয়। এসব গরু মহিষের দাম ২ লাখ থেকে ৮ লাখ পর্যন্ত হয়।

জিলহজ মাসের ১ তারিখ থেকেই প্রতিদিন গড়ে বিক্রি হয় কয়েক হাজার গরু-মহিষ। তবে শুক্র ও সোমবার সপ্তাহিক বাজারের দিন সব চেয়ে বেশি বিক্রি হয়। আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া ছাড়াও চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা কোরবানী পশু নিতে আসে এই বাজারে।

প্রতিটি গরু ৮০ হাজার থেকে ৭ লাখ পর্যন্ত এবং মহিষ ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত রয়েছে। মধ্যবিত্তরা মনের মতো করে পশু কেনার ব্যবস্থা রয়েছে এই বাজারে।

সরকার হাটের ইজারাদার জানান, এ বাজারে প্রতিদিন ১০০ থেকে হজারের উপরে পশু বিক্রি হয়। অন্যান্য বাজারের চেয়ে হাসিল কম হওয়ায় এবাজারে দূর-দূরান্ত থেকে ক্রেতারা পশু নিতে আসে। বাজারের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামরা, পুলিশ ও ভলান্টিয়ার রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, কোরবানিকে সামনে রেখে হাট-বাজারের পাশাপশি সড়কেও পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ থানায় আসেনি।

এসকে/টিকে

মন্তব্য করুন