© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

শেয়ার করুন:
বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ এএম | ২৫ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন জানায়, বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের প্রস্তুতি ও উৎসবের কথা বিবেচনা করে ঈদের দুই দিন আগে অর্থাৎ সোমবার (২৫ মে) থেকে আগামী ১ জুন পর্যন্ত টানা ৮ দিন বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে বুড়িমারী পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) সম্পূর্ণ খোলা থাকবে এবং বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত যথারীতি স্বাভাবিক থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ঈদ উপলক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী ও চালকদের সাথে আলোচনা করেই এই ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। আগামী ২ জুন থেকে পুনরায় সিঅ্যান্ডএফ কার্যক্রমসহ বন্দরের যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ব্যবসায়িক কার্যক্রম বন্ধের চিঠি তারা পেয়েছেন। তবে ঈদের ছুটিতেও ইমিগ্রেশন রুট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।

এসকে/টিএ

মন্তব্য করুন