© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের ক্যারিয়ার নিয়ে মতের অমিল শাকিব-অপুর

শেয়ার করুন:
ছেলের ক্যারিয়ার নিয়ে মতের অমিল শাকিব-অপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ৩০ মে, ২০২৬
সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না এমন বাবা-মা নেই। শাকিব খানও ব্যতিক্রম নন। দেখভালের পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। তিনি চান বড় ছেলে আব্রাম খান জয় নায়ক হোক। তবে মা অপু বিশ্বাসের মত নেই এতে। এক টেলিভিশন অনুষ্ঠানে এসে কথাগুল বলেন অপু। জয়ের বাবা-মা জয়কে কোন ক্যারিয়ারে দেখতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়।’

তবে অপু চান না ছেলে নায়ক হোক। তার কথায়, ‘আমি একদমই নায়ক চাই না। আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।’



এরপর বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনো তার মনে হয় সে নায়ক হবে, কখনো মনে হয় গায়ক হবে। আবার কখনো মনে হয় ডাক্তার হবে। কখনো মনে হয় ইঞ্জিনিয়ার হবে। এখনো সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার গুড চয়েস। দেখা যাক। ওর মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়- আমাকে জানাতে পারবে।’

২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।


এসএ/টিএ

মন্তব্য করুন