© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন:
৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ০৫ জুন, ২০২৬
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি গ্রেড-১-এ পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে (গ্রেড-২) পদোন্নতিপ্রাপ্তরা হলেন-সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।


আরআই/টিকে

মন্তব্য করুন