কুমিল্লায় বসেছে চাকরি মেলা!
ছবি: সংগৃহীত
০৭:২৮ পিএম | ১৭ জুন, ২০২৬
চাকরিপ্রত্যাশীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা।
বুধবার (১৭ জুন) কুমিল্লা টাউন হল মাঠে এই মেলাটি হয়। মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’-এর রেইজ প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
দেখা যায়, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করে। এখানে উপস্থিত হয়ে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি ইন্টারভিউ দেওয়ার এবং সিভি (CV) জমা দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছেন। মেলার মূল আকর্ষণ ছিল দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি এবং তাদেরকে এক ছাদের নিচে উপস্থিত করে কর্মী নির্বাচন করে। এ সময় অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে তরুণ চাকরিপ্রার্থীরা ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, কুমিল্লার নির্বাহী পরিচালক মো. ইউনুস, আলমগীর হোসেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইছহাক, ডাঃ এ কে এম আব্দুস সেলিম, এবং ডা. এ কে এম আব্দুছ সেলিম প্রমুখ।
আয়োজকদের দাবি, এই মেলার মাধ্যমে কুমিল্লার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
টিকে/