© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক সংসদ সদস্য অসুস্থ খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
সাবেক সংসদ সদস্য অসুস্থ খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ এএম | ১৮ জুন, ২০২৬
মৌলভীবাজারের অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ডের উদ্বোধন শেষে মৌলভীবাজার শহরের বেরিরপার বাসায় খালেদা রাব্বানীর বাসায় যান।

খালেদা রব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন ২৫ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা রাব্বানীর অসুস্থতার কথা শুনে তাকে দেখতে যান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা রাব্বানী।

এমআই/টিএ 


মন্তব্য করুন