© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন গল্পে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

শেয়ার করুন:
নতুন গল্পে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ পিএম | ১৯ জুন, ২০২৬
বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে, যা শুধু বক্স অফিসে সাফল্য লাভ করেনি, বরং প্রজন্মের পর প্রজন্ম দর্শকহৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ সিনেমা সেই তালিকার মধ্যে অন্যতম। শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব ও জীবনের বিভিন্ন লক্ষ্য নিয়ে তৈরি সিনেমাটির বার্তা এখনো যেন সমাজে প্রাসঙ্গিক।

‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি মুক্তির পর ইতোমধ্যে প্রায় দেড়যুগ কেটেছে। তবে এই সময়ের মধ্যে বিভিন্ন সময় এর সিক্যুয়েল নির্মাণের দাবি ওঠেছে দর্শকমহল থেকে। যা নিয়ে কখনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি সংশ্লিষ্ট অভিনয়শিল্পী কিংবা নির্মাতা রাজকুমার হিরানির কাছ থেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার এর সিক্যুয়েল নিয়ে নতুন খবর দিলেন এ নির্মাতা।


বলি তারকা আমির খান, আর মাধবন ও শারমান জোশী অভিনীত সিনেমাটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, এবার পর্দার র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর মিড-লাইফ ক্রাইসিস নিয়ে আসা হবে। সিক্যুয়েলের গল্পে চরিত্রদের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। কলেজ জীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর মোটেও তরুণ নেই, তারা এখন জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

রাজকুমার হিরানি বলেন, আমরা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার র‌্যাঞ্চো, রাজু ও ফারহানকে এক চরম মাঝবয়সের সংকট বা মিড-লাইফ ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে দেখবেন দর্শকরা। বয়সের সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারে যেসব চাপ তৈরি হয়, সেসবই হবে এবারের গল্পের প্রধান বিষয়বস্তু।

এদিকে গত এপ্রিলে আমির খান সিক্যুয়েলের ব্যাপারে জানিয়েছিলেন, প্রথম ভাগের গল্পের ঠিক ১০ বছর পর থেকে দ্বিতীয় অংশ শুরু হবে। অর্থাৎ, কলেজ জীবন শেষ করে চরিত্ররা যখন বাস্তবজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেই সময়ের নানা গল্প বলা হবে। নির্মাতা এখন এর কাজ নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে গল্পটা শুনেছি এবং এটি এক কথায় অসাধারণ। এর গল্পে আগের চরিত্রদেরই ফলো করা হবে, তবে এটি এগিয়ে যেতে থাকবে ১০ বছর পর থেকে।

এসএ/টিকে


মন্তব্য করুন