© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউটে কলম্বিয়া

শেয়ার করুন:
কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউটে কলম্বিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ২৪ জুন, ২০২৬
কাতার বিশ্বকাপে বাছাই পর্ব পার হতে ব্যর্থ ক্রোয়েশিয়া উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপে ফিরেই নকআউট পর্বে জায়গা করে নিলো। টানা দ্বিতীয় জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের আগেই শেষ ৩২–এ উঠল হামেস রদ্রিগেস, লুইস দিয়াসের দল।

বুধবার (২৪ জুন) মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারয় গ্রুপ 'কে'র ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন দানিয়েল মুনোজ।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অব ৩২–এ উঠে গেল কলম্বিয়া। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে অন্ততপক্ষে ড্র করতে হবে লস কাফেতেরোসদের। গতকাল (২৩ জুন) উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পর্তুগাল।

ডিআর কঙ্গোর নকআউট পর্বে খেলার আশা এখনও টিকে আছে। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে তাদেরও সুযোগ থাকবে পরের রাউন্ডে খেলার। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই নবাগত উজবেকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

এদিন কলম্বিয়া আধিপত্য দেখালেও ডিআর কঙ্গো দারুণভাবে রক্ষণ সামলিয়েছে। ৬৬ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে কলম্বিয়া। ডিআর কঙ্গোর ৮টি শটের ৩টি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে লা কাফেতেরসদের একের পর এক আক্রমণ রুখে দিয়েছে কলম্বিয়া। দিয়াসদের একের পর এক প্রচেষ্টা বাধা পেয়েছে কঙ্গোর দুর্ভেদ্য রক্ষণদেয়ালে। কখনোবা বাধা হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক লিওনেল এমপাসি।

কলম্বিয়া কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৭৬ মিনিটে এসে। হুয়ান কুইন্তেরোর দুর্দান্ত পাস থেকে গোলটি করেন মুনোজ। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।

২০১৮ বিশ্বকাপের পর আবারও নকআউট পর্বে জায়গা করে নিলো কলম্বিয়া। 

টিজে/এসএন 

মন্তব্য করুন