© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

শেয়ার করুন:
খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ০৩ জুলাই, ২০২৬
সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে প্রকাশ্যে এসেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমেদ ভাহিদি। আজ শুক্রবার (৩ জুলাই) শেষ রাতে খামেনির কফিনের কাছে যান তিনি। এ সময় তাকে কাঁদতে দেখা যায়।

এর আগে গতকাল খামেনির দাফন প্রক্রিয়া শুরুর ব্যাপারে পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে বিপ্লবী গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদি দায়িত্ব পান। এ সময় গোপন স্থানে থেকে যুদ্ধ পরিচালনা করেন তিনি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিনই রাজধানী তেহরানে সুপ্রিম লিডারের বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

জেনারেল ভাহিদি শুধুমাত্র যুদ্ধ পরিচালনাই করেননি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কীভাবে ও কিসের ভিত্তিতে সেটিও ঠিক করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি। বলা হয়ে থাকে, এখন মোজতবার সঙ্গে যে ছোট একটি দলের সরাসরি যোগাযোগ আছে সেই দলে আছেন জেনারেল ভাহিদি। ইরানের বর্তমান রাজনীতিতে এই জেনারেলের ব্যাপক প্রভাব রয়েছে।

সূত্র: গালফ নিউজ

এসএন 

মন্তব্য করুন