ইসরায়েলকে যুদ্ধ আসক্ত বললেন তুরস্কের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
১০:৪৩ পিএম | ০৪ জুলাই, ২০২৬
দখলদার ইসরায়েলকে যুদ্ধ আসক্ত হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তাদের টিকে থাকার বিষয়টিকে যুদ্ধের সঙ্গে জড়িয়েছে। তাই তারা চায় এ অঞ্চলে যেন যুদ্ধ বেধে থাকে।
শনিবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এরদোয়ান বলেন, “ইসরায়েলের দখলদার সেনারা গাজার নির্যাতিত মানুষের ওপর তার অবৈধ ও অমানবিক হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধ আসক্ত বর্তমান ইসরায়েলি সরকারকে আমাদের এ অঞ্চলকে আরেকবার রক্ত ও গান পাওডারের গন্ধ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত হবে না। তাদের টিকে থাকার লড়াইকে যুদ্ধের সঙ্গে যুক্ত করেছে। এ কারণে বিশেষ করে লেবানন ও সিরিয়া ছাড়ছে না তারা।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একাধিকবার যুদ্ধাপরাধী হিসেবে ডেকেছেন নেতানিয়াহু।
২০২৩ সালের অক্টোবর থেকে দুই বছরের বেশি সময় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও এখনো গাজায় নিয়মিত হামলা চালায় ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমআই/টিকে