© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে চায় ইংল্যান্ড

শেয়ার করুন:
দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে চায় ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ১৩ জুলাই, ২০২৬
ইংল্যান্ডের লাল বলের দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব ছাড়ার পর নতুন কোচের খোঁজে নেমেছে তারা। সেই তালিকায় ভারতের সাবেক প্রধান কোচ দ্রাবিড়কে অন্যতম পছন্দ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।

ভারতের হয়ে দায়িত্ব পালনকালে দ্রাবিড়ের অধীনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে দলটি। লাল বলের ক্রিকেটেও তার সময়ে ভারত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা ও কোচ হিসেবে সাফল্যের কারণেই তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ইংল্যান্ড।



তবে দ্রাবিড় এই দায়িত্ব নিতে আগ্রহী কি না, তা এখনও স্পষ্ট নয়। 'ডেইলি টেলিগ্রাফে'র দাবি, 'দ্রাবিড় এখন পুরোপুরি কোনো দলের দায়িত্ব নিতে চান না। ইংল্যান্ডের লাল বলের দলের কোচ হলে সারা বছর কাজ করতে হবে না। এতে পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ থাকবে। সে কারণে ইংল্যান্ডের প্রস্তাব তার পছন্দ হতে পারে।'

দ্রাবিড়ের পাশাপাশি ইংল্যান্ডের বিবেচনায় রয়েছেন দেশটির সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও। তার অধীনেই ইংল্যান্ড তিনবার অ্যাশেজ জিতেছিল এবং বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়েছিল। সাম্প্রতিক সময়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে সফলতা পেয়েছেন তিনি।

এ ছাড়া সম্ভাব্য কোচের তালিকায় আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের বর্তমান কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। তবে সংবাদমাধ্যমটির দাবি, এই মুহূর্তে আলোচনায় অন্যদের তুলনায় এগিয়ে আছেন দ্রাবিড়।

আরআই/টিএ

মন্তব্য করুন