© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম

শেয়ার করুন:
দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ১৪ জুলাই, ২০২৬
একাত্তর ও চব্বিশের গণহত্যা এবং গত ১৬ বছর ধরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার সংশ্লিষ্ট সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থান নিয়ে চলমান রাজনৈতিক ষড়যন্ত্র, ঢালাও মামলার আড়ালে ‘মামলা বাণিজ্য’ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ।

ঐতিহাসিক ১৪ জুলাই ও ‘জুলাই উইমেন্স ডে’ বক্তব্যের শুরুতেই বিরোধীদলীয় চিফ হুইপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর এই চলমান জুলাই মাসে আন্দোলনের সব শহীদ, আহত ও ত্যাগী ভাই-বোনদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিরোধীদলীয় নেতা। আজকের দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের এই ১৪ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তৎকালীন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল।

কিন্তু সেই রাতেই চীন সফর থেকে ফিরে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে কটূক্তি করেন। এই অপমানের জবাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলসহ সারা দেশের ক্যাম্পাস থেকে ছাত্র-ছাত্রীরা স্বৈরাচারবিরোধী স্লোগানে রাজপথে নেমে আসে এবং আন্দোলনটি একটি রাজনৈতিক চরিত্র লাভ করে। অন্তর্বর্তী সরকারের সময় নারীদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দিনটিকে ‘জুলাই উইমেন্স ডে’ হিসেবে পালন করা হয়েছিল উল্লেখ করে তিনি বর্তমান সরকারকে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এসএ/টিএ


মন্তব্য করুন