© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ইয়াসির

শেয়ার করুন:
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ইয়াসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ১৫ জুলাই, ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ইতোমধ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, টস জিতলে আগে ব্যাটিং নেওয়ার কথা ভেবেছিলেন তিনি।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশে-

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

টিকে/

মন্তব্য করুন